সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ী সীমান্তে বিএসএফ হাতে আটক নারী-শিশুসহ ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ফুলবাড়ী সীমান্তে বিএসএফ হাতে আটক নারী-শিশুসহ ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর


ফুলবাড়ী(কুড়িগ্রাম )প্রতিনিধি:  


ভারতের ইটভাটায় কাজ শেষে বাড়ী ফেরার সময় নারী-শিশুসহ ৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা। শনিবার (৭ আগস্ট) বিকাল ৫ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪২ এর সাব পিলার ৭ এসের পাশে এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যামে ধাপড়াহাট ১৯২ ব্যাটালিয়ন বিএসএফের ইন্সপেক্টর বিবেক মিলা ৫ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলীর কাছে হস্তান্তর করেছে। 
বাংলাদেশিরা হলেন, বিলুপ্ত ছিটমহল কামালপুর গ্রামের  আব্দুর রহিমের ছেলে আবুল কালাম (২৫), তার স্ত্রী শাহনাজ বেগম (২২) ও তার ছেলে শাহজালাল (০৫) ,একই উপজেলার জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী নুর জাহান বেগম (৩৫) তার ছেলে নুর ইসাম (০৭)। 
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লীতে ইটভাটা কাজ করেন। দিল্লী থেকে বাড়ী আসার জন্য বেশ কয়েক দিন ধরে সীমান্তে অবস্থান করছে। সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারী থাকায় তারা কোন দালাল চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করতে পারেনি। তাই তারা বাধ্য হয়ে ৭ আগষ্ট সকালে ঐ ৫ বাংলাদেশি ভারতীয় ধাপড়াহাট ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে স্বেচ্ছায় ধরা দিলে বিএসএফ সদস্যরা বিজিবির নিকট হস্তান্তর করে।   লালমনিরহাট  বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী জানান, এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা দিল্লীতে কাজ করা ৫  বাংলাদেশিকে হস্তান্তর করেছে। আমরা রাতেই  ৫ বাংলাদেশিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছি। তাদের  বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করা  হয়েছে। 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, পাঁচ বাংলাদেশিদের মধ্যে দুই শিশুকে প্রবেশন অফিসারের মাধ্যমে আইনগত ভাবে অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে। অপর তিন জনের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করেছে। আজ রবিবার তাদেরকে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com