মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
বাংলাদেশ প্রতিষ্ঠা সংগ্রামের প্রতিটি ধাপে শুধু মাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙ্গালীর মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমপর্যায়ে অধিষ্ঠিত করেছেন, তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।
বঙ্গবন্ধু, বাঙ্গালী ও বাংলাদেশ যেমন একইসূত্রে গাঁথা, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম।
সর্বজন শ্রদ্ধেয় মহিয়সী এ নারীর আজ ৯১তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি রইলো গভীর শ্রদ্ধা।
এদিকে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
রবিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬ টায় হাটহাজারী মডেল থানা সম্মুখস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।এতে স্বতস্ফূর্ত অংশ গ্রহণের আহবান জানিয়েছেন- দলের উপজেলা সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।
Leave a Reply