ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর):
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় ধর্ষণ মামলার ডিবিএল গ্রুপের চেয়ারম্যান বাবুলের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম সবুজকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি অনেক দিন যাবত আত্মগোপন করে ছিল। গত শুক্রবার (৬ আগস্ট) রাতে গোপন সূত্রের খবর পেয়ে কালিয়াকৈরের সফিপুর এলাকা অভিযান চলিয়ে তরিকুল ইসলাম সবুজকে আটক করে। শনিবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত তরিকুল গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার কাশিমপুর নয়াপাড়া এলাকার মৃত মাহাবুবুল খালিকের ছেলে।
জানা যায়, ভুক্তভোগী নারীর গাজীপুর কাশিমপুর থানা কাজী মার্কেট এলাকায় রহিম মাতব্বর মার্কেটে একটি পার্লার রয়েছে। এই কারণে তার সঙ্গে তরিকুলের সুসম্পর্ক সৃষ্টি হয়। এ সুযোগে গত ৪ মার্চ দুপুর দিকে বেড়াতে যাওয়ার কথা বলে ওই নারীকে কালিয়াকৈর থানা আনন্দ পার্ক রিসোর্টে নিয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে তরিকুল । পরে ওই নারী বিয়ে করার কথা বললে তরিকুল বিয়ে করার বিষয়ে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তরিকুলের নাম উল্লেখ করে গত ১২ জুন কালিয়াকৈর থানায় একটি ধর্ষনের মামলা করেন।
কালিয়াকৈর থানার ওসি(অপারেশন) পারভেজ আহমেদ সেলিম জানান, শুক্রবার রাতে কালিয়াকৈর থানার সফিপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার দুপুরে অভিযুক্ত আসামিকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply