সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরায় প্রথম দিনে ৪৮ হাজার জনকে গণটিকা প্রদান ।

সাতক্ষীরায় প্রথম দিনে ৪৮ হাজার জনকে গণটিকা প্রদান ।

মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি: 


উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় ৮৭টি টিকাদান কেন্দ্রে প্রথম দিনে ৪৭ হাজার ৭৭৩ জনকে দেওয়া হয়েছে গণটিকা। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয় এ গণটিকাদান কার্যক্রম। সাতটি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে দেওয়া হয়েছে টিকা। প্রতিটি টিকা কেন্দ্রে নারী-পুরুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনে দাড়িয়ে করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করেন সাধারণ মানুষ। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, সাতক্ষীরা জেলায় প্রথম দিনে ৮৭টি কেন্দ্রে ৪৭ হাজার ৭৭৩ জনকে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা পৌর সভারয় ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮শ জনকে, সদর উপজেলা ৮ হাজার ৩৯৬ জনকে, কালিগঞ্জ উপজেলায় ৭ হাজার ১৯৬ জনকে, তালা উপজেলায় ৬ হাজার ৭৮৪ জনকে, দেবহাটা উপজেলায় ৩ হাজার জনকে, আশাশুনি উপজেলায় ৬ হাজার ৪৮৫ জনকে, কলারোয়া উপজেলায় ৬ হাজার ৯৬৪ জনকে এবং শ্যামনগর উপজেলায় ৭ হাজার ১৪৮ জনকে দেওয়া হয়েছে টিকা।তিনি আরও জানান, প্রথম দফায় গণ টিকার জন্য ৫১ হাজার ২০০ ডোজ টিকার বরাদ্দ পাওয়া যায়। তার থেকে প্রথম দিনে ৪৭ হাজার ৭৭৩ জনকে দেওয়া হয়েছে গণটিকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com