মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের নেত্রকোণায় টিকাকেন্দ্র পরিদর্শন

ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের নেত্রকোণায় টিকাকেন্দ্র পরিদর্শন


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে নেত্রকোণায় সারাদেশের ন্যায় গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ সকাল ৯টা থেকে নির্ধারিত টিকা কেন্দ্রে উপস্থিত হয়। তারা উৎসবমুখর পরিবেশে এনআইডি কার্ড প্রদর্শন করেন এবং  রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করেন।  ০৭ আগস্ট, ২০২১ তারিখ সকালে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড়া ইউনিয়নের পাবই উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন মান্যবর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার  মিজ্ উম্মে কুলসুমসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নেত্রকোণা সিভিল সার্জন,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com