গাজী তাহের লিটন, ভোলা।।
আজ শনিবার (৭ আগস্ট) বিকেলে এস আই মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানার ১নং ওয়ার্ড চর ছিফলি ও চর সামাইয়া হতে ৩০(ত্রিশ) পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো, ১.সাইফুল ইসলাম (২৬), পিতা মোঃ আবুল হোসেন, ০২. সুজন (৩৮), পিতা- মোঃ হোসেন হাওলাদার, ৩. মোঃ মিজান নওয়াব (২৯), পিতা মৃত আ: রব, সর্ব সাং- চর ছিফলী ২নং ওয়ার্ড চর সামাইয়া, থানা ও জেলাঃ ভোলা।
আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
Leave a Reply