মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাটে বিএনপির করোনা হেল্পসেল থেকে ঔষুধ,সুরক্ষা সামগ্রী ও ফলমূল বিতরণ করেন প্রিন্স

হালুয়াঘাটে বিএনপির করোনা হেল্পসেল থেকে ঔষুধ,সুরক্ষা সামগ্রী ও ফলমূল বিতরণ করেন প্রিন্স


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা রোগীদের সহয়োগিতার জন্য চালু হওয়া হেল্পসেল থেকে ঔষুধ, সুরক্ষা সামগ্রী ও ফলমূল প্রদান করা হয়েছে। আজ ৭ আগষ্ট,শনিবার সকাল ১১টায় সীমিত পরিসরে হালুয়াঘাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বিএনপি নেতা আবুল হাসনাত মো. বদরুল কবীরের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলান মিয়া বাবুলের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা রোগীর স্বজনদের নিকট বিনামূল্যে ঔষুধ,সুরক্ষা সামগ্রী ও ফলমূল প্রদান করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেন,জনগণের দুঃসময়ে বিএনপি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। বিরোধী দলে থাকলেও করোনা মহামারীতে বিএনপি জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তছাড়া হালুয়াঘাটে করোনায় আক্রান্তদের ঔষধ, ফলমূল, খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। পাশাপাশি করোনায় আক্রান্তদের জন্য রয়েছে অক্সিজেন ও টেলিমেডিসিন সেবা সুবিধা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী,বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন,আলী আশরাফ,আব্দুল আজিজ খান,ক্বারী আবুল কাশেম,আকবর হোসেন কালু,যুব দল নেতা ইমরান সুমন,আল আমিন,নাহিদ উজ্জ্বল,হেল্পসেলের সমন্বয়ক জাকির হোসেন,শরীফুল ইসলাম জাহিদ, শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গণি, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন খান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুল আরেফিন পাপন,যুগ্ম আহবায়ক অন্তর, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাসবির হোসেন অন্তর,যুগ্ম আহবায়ক এমদাদুল হক অনন্ত সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com