মামুন শিকদার মাহিন,সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহের ৯ মাস পর ঝর্ণা আক্তার (১৬) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৭ আগস্ট) ভোরে শশুর বাড়িতে গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের এ ঘটনা ঘটে। শুভ ওই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৯ মাস আগে শুভ আহম্মেদের (১৮) সঙ্গে ভালুকা উপজেলার আঙ্গারগাড়া ডালুয়া গ্রামের জমশের আলীর মেয়ে ঝর্ণা আক্তারে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত ২ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মনোমালিন্য চলছিল। পরে শনিবার ভোরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে ঝর্ণা আত্মহত্যা করে।
সখীপুর থানার উপ-পরিদর্শক ওসমান গণি জানায়, এটি বাল্যবিয়ের কুফল বলেই ধারণা করছি। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply