মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে গণটিকা প্রদান কার্যক্রমে ব‍্যাপক সাড়া

ভূরুঙ্গামারীতে গণটিকা প্রদান কার্যক্রমে ব‍্যাপক সাড়া


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করোনা ভাইরাসের বিস্তার রোধে ছয় ইউনিয়নের ছয়টি কেন্দ্রে গণটিকা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম অব‍্যাহত থাকে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এদিন মোট ৩ হাজার ৬শ’ জনকে টিকা প্রদান করা হয়েছে। রোববার আরো চার ইউনিয়নের ৪টি কেন্দ্রে ২ হাজার ৪ শ’ জনকে টিকা দেয়া হবে।
শনিবার সকালে বাগভান্ডার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
টিকা প্রদান কেন্দ্রগুলো হলো- পাথরডুবি ইউনিয়ন পরিষদ, ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, তিলাই ইউনিয়ন পরিষদ, বাগভান্ডার উচ্চ বিদ্যালয়, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ।
তিলাই ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকা নেয়া আলফাজ উদ্দিন ও জালাল উদ্দিন জানান, বিনা পয়সায় টিকা নিলাম। ইউনিয়ন পরিষদে টিকা দেয়ায় হাসপাতালে যেতে হচ্ছেনা।
বাগভান্ডার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রিয়াজুল হক জানান, টিকা নিতে আসা লোকজন লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে টিকা নিচ্ছেন। আশা করা যায় কেন্দ্রের ৬শ’ টিকা গ্রহনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে টিকা প্রদান করা সম্ভব হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শনিবার উপজেলার ছয় ইউনিয়নের ছয় কেন্দ্রে ৩ হাজার ৬শ’ জনকে ও রোববার অন্য চার ইউনিয়নের ৪টি কেন্দ্রে ২ হাজার ৪শ’ জনকে টিকা দেয়া হবে। সকালে উপস্থিতি কম থাকলেও দুপুরে উপস্থিতি বেড়েছে। টিকা গ্রহণে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতেও টিকা প্রদান কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু ভাবে টিকা প্রদান কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com