মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাজী আনাস,ইসলামিক নাশিদ অঙ্গনে এক উদীয়মান নাম

কাজী আনাস,ইসলামিক নাশিদ অঙ্গনে এক উদীয়মান নাম

মোঃ হুমায়ুন কবির ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

কাজী আনাস ইসলামিক নাশিদ অঙ্গনে উদীয়মান একটি নাম। তার মৌলিক সংগীত ‘খেলাঘর’ ইসলামিক নাশিদ অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও তিনি গেয়েছেন ‘প্রশ্ন’, ‘পরের জায়গা পরের জমি’, ‘হেরা হতে হেলেদুলে’ ‘এলো খুশির ঈদ’, ‘হাসবি রাব্বি’, ‘কি হবে বেঁচে থেকে’, ‘ঐ চাঁদ সুরুজ’,, বাদলা দিন’, ‘রুহী’ সহ আরো অনেক ইসলামিক সংগীত।
কুমিল্লার দাউদকান্দিতে শৈশব ও কৈশোর কাটানো কাজী আনাসের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের নাশিদশিল্পী হওয়া এবং সেই লক্ষ্য সামনে রেখেই তিনি এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার ইউটিউবে ‘অফিশিয়াল আর্টিস্ট ব্যাজ’ অর্জন তার লক্ষ্যকে আরো সামনে এগিয়ে নিল। গত রমজানে বাংলাদেশ টেলিভিশনে দুইটি সংগীত গেয়েছেন তিনি।

সালাহ্ উদ্দিন সিদ্দিকের লেখায় ও কাজী শাফায়াতের ডিরেকশনে কাজী আনাসের প্রথম মৌলিক নাশিদ ‘খেলাঘর’। এই নাশিদের মাধ্যমে একজন পাপী বান্দার আল্লাহর পথে ফিরে আসার একটি চমৎকার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ইউটিউবের পাশাপাশি ‘খেলাঘর’ গানটি স্পটিফাই, আইটিউন, আমাজন মিউজিক ও অন্যান্য মিউজিক প্লাটফর্মে রিলিজ হয়েছে।

আধুনিক ইসলামিক নাশিদের অন্যতম কর্ণধার ইকবাল হোসেন জীবনের ‘প্রশ্ন’ নাশিদের কাভার করে ইসলামিক সংগীত প্রেমিদের মধ্যে কাজী আনাস ব্যাপক সাড়া ফেলেছেন। এমনকি ইকবাল হোসেন জীবন তাকে উৎসাহ প্রদান করেছেন। সম্প্রতি কাজী আনাস ইকবাল হোসেন জীবনের জন্মদিনে তার নাশিদগুলো নিয়ে একটি ম্যাশআপ বের করেন। আবেগাপ্লুত হয়ে ইকবাল হোসেন জীবন লিখেন, “আজকের দিনে আমার জন্য সত্যিই স্পেশাল একটি গিফট। শুভকামনা থাকলো স্নেহের শিল্পী কাজী আনাসের জন্য। আমার বিশ্বাস কাজী আনাস একদিন ইসলামিক সংস্কৃতিতে এমন কিছু দিবে যা অনেক প্রতিষ্ঠিত শিল্পীরাও এখনো হয়তোবা দিতে পারেননি।”

কাজী আনাস সবসময় বিশ্বাস করেন, পৃথিবীর কোনকিছুই অসম্ভব নয়। কেউ যদি কোনকিছুর জন্য ধৈর্যসহকারে লেগে থাকেন, আল্লাহ’র ইচ্ছায় সফলতা আসবেই। তার উক্তি, “বিখ্যাত নয়, বিশ্বাসী হতে চাই”।

তিনি একাধারে নাশিদ আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট, সাউন্ড ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। ২০১৮ সালে তিনি ‘কাজী রেকর্ডস’ নামে একটি রেকর্ড লেবেল প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে উদীয়মান নাশিদশিল্পীরা স্বল্পমূল্যে অডিও ও ভিডিও তৈরি করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com