মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
আদমদীঘিতে মোবাইল কোর্টের অভিযানে ৬জনের অর্থদণ্ড

আদমদীঘিতে মোবাইল কোর্টের অভিযানে ৬জনের অর্থদণ্ড

মোঃ সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:


বগুড়ার আদমদীঘিতে করোনা জারিকৃত নির্দেশ অমান্য করার অপরাধে ৬টি মামলায় ৬জনকে ৫৫০ টাকা মোবাইল কোর্টে অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় বলেন, এদিন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় সরকারি জারিকৃত বিধিনিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন কারনে সান্তাহার খাড়ির ব্রিজ এলাকার শাহিনের পানের দোকানে ১শ টাকা, ডালম্বা নজরুলের পানের দোকানে ১শ টাকা, পূর্বঢাকা রোড এলাকার সিএনজি চালক শিমুলের ৫০টাকা, ব্যাটারি চালিত অটোরিকশা চালক রতনের ১শ টাকা, মাইক্রো চালক নজরুলের ১শ টাকা এবং শালগ্রাম এলাকার সিএনজি চালক জহুরুলের ১শ টাকাসহ মোট ৫৫০টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com