মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের মা এর মৃত্যুতে ফটোসাংবাদিকগন শোকাহত। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া সভাপতিত্ব করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, অর্থ সম্পাদক জুয়েল খন্দকার, সাংবাদিক আনোয়ার হোসাইন, সুমন কবীর ভুইয়া,ও রফিকুল ইসলাম, ফটো সাংবাদিক ফোরামের সদস্য ওমর শারিদ বিধান ও রাকিবুল ইসলাম রানা, সকল সাংবাদিক ও ফটো সাংবাদিকগন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু হানিফ।
Leave a Reply