মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরের ৩নং ওয়ার্ডবাসীর জন্য রক্তদান,অক্সিজেন সেবাসহ নানা সেবামূলক কাজ করার প্রত্যয়ে নিয়ে “মানবতায় কালিয়াজুরীর” উদ্ধোধন করা হয়েছে।
শনিবার এ সেচ্ছাসেবী সংগঠনের উদ্ধোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ আকম বাহাউদ্দিন বাহার।
সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউছারা বেগম সুমির সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা নগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুরাদ মিয়া, জেলা কালেক্টরেট সহকারি সমিতির সাধারন সম্পাদক মোঃ আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন, যুবলীগ নেতা জাকারিয়া রাহাত, মোঃ আব্দুল কুদ্দুস, আশিকুর রহমান শাহিনসহ অন্যান্যরা।
Leave a Reply