কুমিল্লা ব্যুরো:
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর অবসর প্রাপ্ত ব্যবস্থাপক সিভিল ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন আহম্মেদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কমফোর্ট হাসপাতালে ইন্তেকাল করেন।
জামাল উদ্দিন আহমেদ কুমিল্লা নগরীর বাদুরতলায় নিজ বাড়িতে দীর্ঘবছর ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মোঃ আনিসুল হক এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার শোক প্রকাশ করেছেন।
মরহুমের ছোট ভাই, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন আহমেদ জানান, মরহুমের জানাযা শনিবার সকাল আটটায় কুমিল্লা বাদুরতলা চৌধুরী মার্কেট জামে মসজিদ মাঠে এবং সকাল সাড়ে দশটায় মরহুমের গ্রামের বাড়ি কসবার পানিয়ারুপ গ্রামে অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply