মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শৈলকুপায় সোনালী আঁশে হাঁসছে কৃষক

শৈলকুপায় সোনালী আঁশে হাঁসছে কৃষক

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ

এবার সোনা ঝরছে কৃষকের সোনালী আঁশ পাটে। হাঁসি ফুটেছে তাদের মুখে। মৌসুমের শুরুতেই ভাল দামে বিক্রি হচ্ছে পাট। বাজারে প্রতি মন পাট বিক্রি হচ্ছে ৩হাজার টাকার উপরে। এতেই স্বস্তি ফিরেছে কৃষকদের সোনালী আঁশে । গত মৌসুমেও পাটের ভাল দাম ছিল, সে ধারাবাহিকতায় এবারও কৃষকেরা মাঠ জুড়ে করেছে পাটের চাষ। কাটা-ধোঁয়ার পর তা বাজারে উঠতেও শুরু করেছে । তবে পানির স্বল্পতায় পাট পঁচানো ও ধোয়ার কাজে বেগ পেতে হচ্ছে কৃষকদের, দিতে লাগছে বাড়তি মুজরি ও শ্রম।
ঝিনাইদহ জেলার অন্যতম পাটের বাজার শৈলকুপা ঘুরে দেখা গেছে ক্রেতা-বিক্রেতা আর ব্যাপারীদের ভিড় বাজার জুড়ে। সপ্তাহের শনি ও মঙ্গলবার সাপ্তাহিক পাটের হাট বসে শৈলকুপার নতুন বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এখান থেকে ট্রাক ভরে পাট নিয়ে যায় বিভিন্ন এলাকায় । খুলনা, নারায়নগঞ্জ, পাবনা, ঢাকা সহ দেশের নানা জেলাতে যায় এ অঞ্চলের পাট।
কৃষকেরা জানায় এবার ১বিঘা জমিতে পাট চাষ ও কাটা-ধোয়া করতে ১৮ থেকে প্রায় ২০ হাজার টাকা খরচ হচ্ছে। বিঘা প্রতি এবার ফলন হয়েছে ১০মনের উপরে। সে হিসাবে ১মন পাটের দাম ৩হাজার টাকা দরে তারা বিঘা প্রতি ৩০ হাজার টাকার পাট বিক্রি করতে পারছে । অবশ্য একটু নিন্ম মানের পাট হলে ২৫ শ থেকে ২৮/২৯শ টাকায় বিক্রি করতে পারছে। আর মধ্যম মানের পাট ৩হাজার টাকা দরে আবার পাটের রং উন্নত মানের হলে মন প্রতি ৩হাজার১শ টাকা দরেও বিক্রি হচ্ছে। গড় হিসাবে মন প্রতি পাটের দাম ৩হাজার টাকা থাকছে ।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন জানান, এবার উপজেলায় মোট ৮ হাজার ৩ শত ৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে । ফলন তুলনামূলক ভালো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com