আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালের সুতিয়া নদীর ব্রীজের উপর মৃত্যুবরণকারী ভিক্ষুক আবুল কালামের দাফন-কাফনের যাবতীয় খরচের দায়িত্ব নিলেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
৭ জুন ভোরে সকালে আবুল কালামের মৃত্যুর সংবাদ পেয়ে মেয়র ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলম খান সহ অন্যান্য কাউন্সিলরদের এই মৃত ব্যক্তির খোঁজ খবর নিতে বলেন। পরে মেয়র তাঁর নিজস্ব অর্থায়নে মরহুম ব্যক্তির দাফনের যাবতীয় খরচাদি বহন করে পৌর কবরাস্থানে দাফনের সিদ্ধান্ত গ্রহন করেন।
জানা যায়,মরহুম আবুল কালাম ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের ঋষিপাড়ায় সনাতন ধর্মে জন্ম।পরে পরিবারের সবকিছু ছেড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। কর্মজীবনে ছিলেন,ত্রিশালের আলোচিত পাউয়ার টিলার মিস্ত্রী।কর্মজীবনে থাকাবস্থায় এক কঠিন অসুখে একটি পা কেটে ফেলতে হয় তার। অভাবের তারনায় অবশেষে ভিক্ষাভীতির পেশা বেছে নিতে হয় তাকে। সুতিয়া নদীর ব্রীজের উপর গত দু’বছর যাবত ধরে ভিক্ষা করে দিনাতিপাত করছিলেন এই ব্যক্তি। অবশেষে সুতিয়া নদীর ব্রীজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে ত্রিশাল পৌরসভার মেয়রে বললেন,আবুল কালাম সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করার পর আমার ব্যক্তিগত ও পৌরসভার পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য নগদ অর্থনৈতিক সহায়তা ও ত্রাণ সামগ্রী দিয়েছি। আজ সে মৃত্যুবরণ করেছে তার দাফন-কাফন সহ যাবতীয় খরচাদির ভার আমি নিয়েছি।
Leave a Reply