সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পানির নিচে সোনারগাঁ উপজেলার টিকা কেন্দ্র।জনদুর্ভোগ চরমে।

পানির নিচে সোনারগাঁ উপজেলার টিকা কেন্দ্র।জনদুর্ভোগ চরমে।

ইয়াছিন মোল্লা, নারায়ণগঞ্জ (সোনারগাঁ)।

নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রটি বৃষ্টি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যেই সাধারণ মানুষকে টিকা নিতে দেখা গেছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত মানুষ হাটু সমান পানির মধ্যে তাদের টিকা নেওয়া সম্পন্ন করেন।

চরম বিপাকে পড়া এই সমস্ত মানুষকে দেখার যেনো কেউ নেই।ভোর থেকে বিকাল পর্যন্ত দীর্ঘ লাইন ধরে এসমস্ত মানুষ টিকা গ্রহন করছেন।অথচ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,পৌরসভার মেয়র বা উপজেলা প্রশাসন চাইলে এই সমস্যার সমাধান দিতে পারেন।সাধারণ মানুষের দাবি অচিরেই যেনো এই সমস্যার সমাধান করা হয়।

নোংরা পানি ও মশার কামড়ে হতে পারে নানা রোগ জীবাণু।অনেকের দাবী করোনার বেক্সিন নিতে নয় , উল্টো নানা রোগ জীবাণু নিয়ে যেতে যেনো তাদের এখানে আশা।

এই বিষয়ে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য জোর দাবী জানিয়েছেন টিকা কেন্দ্র আশা সাধারণ মানুষ। তাদের দাবি এভাবে টিকা নিলে তারা আরোও অন্য কোনো রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারেন।তাই তারা উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষের কাছে সমস্যার সমাধান চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com