শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে চেয়ারম্যানকে হত্যার হুমকি রউজ বিদ্যানিকেতনের পরিচালক গ্রেফতার

গৌরীপুরে চেয়ারম্যানকে হত্যার হুমকি রউজ বিদ্যানিকেতনের পরিচালক গ্রেফতার


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হত্যার হুমকি প্রদান করায় স্থানীয় রউজ বিদ্যানিকেতনের পরিচালক আব্দুল্লাহ (৫২) কে শুক্রবার (৬ জুলাই) গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। তিনি নন্দীগ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে।
মামলাসূত্রে জানা গেছে, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার চ‚ড়ালী মৌজায় ৯৭৭ নং দাগে ৭ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত ভ‚মিতে টিনশেড ঘর নির্মান পরিদর্শনে গেলে আব্দুল্লাহ গংদের সাথে জমির সীমানা নিয়ে তর্কাতর্কি হয় তাঁর। এক পর্যায়ে আব্দুল্লাহর হুকুমে তার ছেলে সেলভী দলবল নিয়ে রউজ বিদ্যানিকেতন থেকে রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্রাদিসহ চেয়ারম্যানের উপর হামলা চালায়। এ ঘটনায় গত শুক্রবার গৌরীপুর থানায় চেয়ারম্যানের মামা মোঃ চুন্নু হাসান রাজু বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন আব্দুল্লাহর ভাই আবুল কাশেম (৩৫), ছেলে সেলভী (২৪) ও রেজভী (১৯)।
ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার বলেন, ঘটনার দিন গৌরীপুর থেকে ফেরার পথে উল্লেখিত জায়গায় নির্মানাধীন ঘর পরিদর্শন করতে যাই। এসময় আব্দুল্লাহ গং আমার উপর হামলা চালায় ও হত্যার হুমকি প্রদান করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com