শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, স্বামী পালাতক।

মাদারগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, স্বামী পালাতক।

মোহম্মদ শাহিন, মাদারগঞ্জঃ

জামালপুর মাদারগঞ্জে বেড়া এলাকার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আহত ব্যাক্তির নাম মিনা আক্তার (৩০)

বুধবার (২৮ জুলাই ) রাত আনুমানিক ১টায় ওই নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তার স্বামী। রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে আহত ব্যাক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পেরণ করেন।

আহত মিনা আক্তারের ছুটো ভাই সিয়াম রানা (সোহেল) বলেন রাতের অন্ধকারে আমার বোন জামাই বাঁশদাইর এলাকার নজরুল ইসলামের ছেলে, রঞ্জু মিয়া (৩৫), অনধিকার বলে আমার নানিবাড়িতে বোনের থাকা রুমে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় মিনাকে খুন করবার জন্য ধারালো ছুরি দিয়ে গলায় ফেসমারলে চিৎকার করে। পরে বৃদ্ধ নানি পাঁচফুল বেগম আগাইয়া আসে। মিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের ডাক চিৎকারে রঞ্জু মিয়া ঘটনাস্থল থেকে দূত পালিয়ে যাই।

আহত মিনার মা জানান, মিনার স্বামী রঞ্জু মিয়া দীর্ঘদিনযাবৎ মিথ্যা ব্যবসা করার নাম করে টাকা পয়সা দাবি করে আসছিলো ইতি মধ্যে বেশ কয়েক বার তাকে ধার দেনা করে টাকা দিয়েছি। এখন আবার নতুন করে টাকা চাওয়া শুরু করলে দিতে অপারগতা প্রকাশ করি। তারপর থেকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় বিবাদ হতো। এর জের ধরে রাতের অন্ধকারে রঞ্জু ধারালো অস্ত্র দিয়ে আমার মিয়ে মিনাকে খুন করার চেষ্টা করে।

এর আগে বিভিন্ন সময় বিবাদের কারণে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিদের মাধ্যমে শালিসি বৈঠক করে মিমাংসার চেষ্টা করেও কাজ হয়নি বলে জানান আহতের মা। পরে নিরুপায় হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করি যাহার মামলা নং ০২ধারা৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল বোড রুজু করা হয়।

এব্যাপারে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন মামলা হয়েছে, আসামিকে ধারার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com