নোয়াখালী প্রতিনিধি: শাহাদাৎ বাবু।
নোয়াখালীতে কিচিরমিচির ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কার্যক্রম শুরু হয়েছে আজ ৭ই আগস্ট বেলা ১১টায় নোয়াখালী পৌরসভাধীন খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ৪নং কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রহিম।
তিনি জানান পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত যুগোপযোগী পরিবেশবান্ধব কর্মসূচি এমন কর্মসূচিতে আমি সব সময় যুক্ত থাকার চেষ্টা করি। কিচিরমিচির ফাউন্ডেশন এর সকল সদস্যদের কে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী সবার উদ্দেশ্যে আমি বলতে চাই কেউ যদি একটি গাছ কেটে ফেলে সেখানে যেন দুইটি গাছের চারা লাগিয়ে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা আখতারী বেগম, তিনি বলেন বৃক্ষরোপণের এ ধরনের মহৎ কর্মসূচি আমার স্কুলের আঙিনা থেকে শুরু করায় কিচিরমিচির ফাউন্ডেশনের সকল সদস্যদের কে ধন্যবাদ জানাই এবং তাদের অগ্রযাত্রা সফল হোক এই কামনা করি।
কর্মসূচির শুরুতে স্কুল আঙিনায় দশটি গাছের চারা রোপন করা হয়। এ সময়ে সংগঠনটি সভাপতি অহিদুল ইসলাম জানান এটি একটি চলমান কর্মসূচি, এই কর্মসূচির আওতায় শহরের আনাচে-কানাচে রাস্তার পাশে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে পরিত্যক্ত খালি জায়গা পাওয়া যাবে সেখানেই আমরা বৃক্ষ রোপন করব। সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন বলেন আমাদের সংগঠনের অনেকগুলো মানবিক কর্মকাণ্ডের মাঝে পরিবেশ বান্ধব এই কর্মসূচিও সবাই সাদরে গ্রহণ করবেন।
উল্লেখ্য কিচিরমিচির ফাউন্ডেশন, এটি শিশু-কিশোর এর সমন্বয়ে একটি বিনোদন মুখী মানবিক সংগঠন।
বছরব্যাপী এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম লক্ষ্য করা যায়। এর আগে করোনাকালীন মহামারীতে কয়েকটি ধাপে সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয় । ঈদুল ফিতরের সময় ‘সেমাই চিনি’ বিতরণ করতে দেখা যায়। গরিব-দুঃখী ছিন্নমূল মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেছে সংগঠনটি। এছাড়াও বছর শেষে বিভিন্ন স্থানে দিনব্যাপী বিনোদন মুখী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সংগঠনটি।
Leave a Reply