মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সাবেক প্রক্টর, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন, বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন মুত্যুবরণ করেছেন|
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
শুক্রবার (০৬ আগষ্ট) রাত আটটার দিকে রাজধানীর গুলশানের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন|
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন|
শোক বার্তায় এম এ সালাম বলেন, তিঁনি একজন বিনয়ী , সদালাপী, সদা হাস্যোজ্জ্বল সর্বোপরি একজন গুণী শিক্ষক ছিলেন| জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অকোতোভয় এই সৈনিক দেশের যে কোন প্রগতিশীল আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন| এই শূন্যতা অপূরণীয় |
মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান|
Leave a Reply