বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এর মাগফেরাত কামনায় ৯ শতাদিক মসজিদে মিলাদ দোয়া ও মুনাজাত

কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এর মাগফেরাত কামনায় ৯ শতাদিক মসজিদে মিলাদ দোয়া ও মুনাজাত


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ৯ শতাদিক মসজিদে মিলাদ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা দোল্লাই নবাবপুর জামে মসজিদে মিলাদ দোয়া ও মুনাজাতে মানাজাতে মরহুম অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র একমাত্র পুত্র উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু অংশগ্রহন করেন।
এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি ও চান্দিনা) সার্কেল মোহাম্মদ জুয়েল রানা, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিনসহ আরো অনেকে।
এতবারপুর ফকির বাড়ী জামে মসজিদে দোয়া ও মোনাজাত এ অংশ নেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।
চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মোনাজাতে অংশ নেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূঁইয়া।
এছাড়া অসাম্প্রদায়িক রাজনীতির প্রান পুরুষ সদ্য প্রয়াত অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপির আত্মার চির শান্তি কামনায় চান্দিনা শ্রী শ্রী রাজ কালী বাড়িতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক শ্রীধর বনিক, চান্দিনা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপক কুমার চাইচ, চান্দিনা রাজকালী বাড়ির সাধারণ সম্পাদক বাবু সুনীল সাহা, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বাবু লক্ষন সাহা। পবিত্র বেদ ও শ্রীমদ্ভাগবত গীতা থেকে মন্ত্র পাঠ করেন মন্দিরের অন্যতম পুরোহিত বাবু অমিয় ভট্টাচার্য এবং প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরোহিত বাবু রতন ভট্টাচার্য।
উল্লেখ্য, ৩০ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীন সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com