মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার করোনা রোগীদের চিকিৎসার জন্য দেবীদ্বারে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নিজস্ব উদ্যোগে ৩০ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। পরে সংসদ সদস্য ৫ হাজার মাস্ক, পিপিই এবং ৫ শত কেএন ৯৫ মাস্ক উপহার প্রদান করেন।
গতকাল বিকেলে উপজেলা সদরের মাহাবুব প্রাঙ্গনে সকল সুবিধা সম্পন্ন আইসোলেশন সেন্টার চালু করেন কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির, ওসি আরিফুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান কামাল চৌধুরী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, পৌর যুবরীগের সহ সভাপতি তরিকুল ইসলাম কাজী সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
৩০ বেডের আইসোলেশন সেন্টারে ১৪০টি অক্সিজেন সিলিন্ডার, ৫ জন চিকিৎসক, ২০ জন স্বাস্থ্য কর্মী, অর্ধ শতাধিক সেচ্ছাসেবী করোনা রোগীদের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করবে।
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল জানান, দেবীদ্বারে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করায় করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ বেডের করোনা ইউনিটে রোগী সংকুলান না হওয়ায়, মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু করা হয়েছে। আশা করি করোনা রোগীরা এখান থেকে সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরবে।
Leave a Reply