বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব ও চালিঘাট ২টি গ্রামে দীর্ঘ দিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, কাইজ্জা, খুনখারাবি, মালামাল লুটপাট, সহ নানাবিধ সমস্যা চলে আসছে। এই সংঘর্ষের একটি দল পরিচালনা করেন শেখ সুলতান মাহমুদ বিপ্লব এবং অপর দলটি পরিচালনা করেন মিরাজ মোল্লা।

শুক্রবার( ৬ আগস্ট) বিকাল চারটায় উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদে গণ্ডব ও চালিঘাট ২টি গ্রামের ২ পক্ষের মধ্যে সম্প্রীতির বন্ধন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়, এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। লোহাগড়া থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব শেখ আবু হেনা মিলন, অফিসার ইনচার্জ (ওসি) লোহাগড়া থানা।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) পুলিশ সুপার নড়াইল,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব তানজিলা সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নড়াইল,জনাব সিকদার আব্দুল হান্নান রুনু,লোহাগড়া উপজেলা চেয়ারম্যান,
জনাব মুন্সি আলাউদ্দিন , সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া উপজেলা শাখা, জনাব আলহাজ্ব সৈয়দ মশিয়ূর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া উপজেলা শাখা,লক্ষীপাশা ইউনিয়ন চেয়ারম্যান, কাজী বনি আমিন, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান, মতিয়ার রহমান, জনাব ফয়জুর রহমান রোম সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, লোহাগড়া উপজেলা, জনাব শেখ শিহানুক রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, লোহাগড়া উপজেলা, জনাব মোঃ আজিজুর রহমান আরজু, সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগ, কাশিপুর ইউনিয়ন,এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা সহ আরো অনেক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন গত বছরের মতো যেন আর কোন প্রকার শৃঙ্খলার পরিপন্থী অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সকলের উপস্থিতিতে আপনারা ওয়াদাবদ্ধ হলেন। যদি এমন ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হয়। তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না। অবশেষে দু’পক্ষের মধ্যে হাতে হাত মিলিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com