রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জীবননগরে রাতে আধারে ডাকাতে তান্ডবে কৃষক সর্বোচ্চ লুট, এলাকাবাসী আতঙ্কিত।

জীবননগরে রাতে আধারে ডাকাতে তান্ডবে কৃষক সর্বোচ্চ লুট, এলাকাবাসী আতঙ্কিত।

মুতাছিন বিল্লাহ,জীবননগর:

জীবননগরে রাতের আধারে কৃষকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের হানা নগদ অর্থসহ স্বর্ণালস্কার লুট।এক মাসের ব্যবধানে একই এলাকাতে তিনবার ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতস্ক বিরাজ করছে।

গত বৃহস্পতিবার(৫আগষ্ট) রাত ২টার সময় জীবননগর পৌর সভার ২নং ওর্য়াড নারায়নপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে কৃষক হাবিবুরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার সময় মুখোশ পরা অবস্থায় ১৫ থেকে ২০জনের একটি সংঘবন্ধ ডাকাত দলের সদস্যরা বাড়ির ভিতরে প্রবেশ করে।এ সময় বাড়ির ৫জন সদস্যকে জিম্মি করে ঘরে থাকা নগদ ১২হাজার টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এদিকে গত এক মাসের ব্যবধানে একই স্থানে তিনবার ডাকাতি হওয়ার ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে আতস্ক বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায়,কোরবানীর ঈদের দুই দিন আগে গঙ্গাদাশপুর গ্রামের মৃত মান্দার আলীর ছেলে পল্লী চিকিৎসক আঃ সালাম জীবননগর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে সীমান্ত ব্রিকস এর নিকট আমবাগানের পাশে তাকে থামিয়ে কাছে থাকা নগদ অল্প কিছু টাকা ও কিছু ঔষধ নেওয়ার চেষ্ঠা করে টাকা দিতে অপরাগত জানালে তার মাথায় হাসুয়া দিয়ে কোপ মেরে গুরুত্বর আহত করে কাছে থাকা মালামাল ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।পরবর্তীতে জীবননগর থানা পুলিশের সদস্যরা আমবাগানের মধ্যে অভিযান চালিয়ে ঔষধ উদ্ধার করেন।
গত ১ই আগষ্ট শনিবার রাত সাড়ে ১০টার সময় একই স্থানে রাস্তার উপর গাছ ফেলে গঙ্গাদাশপুর গ্রামের আব্দুর রহমান,আশা ঘটক,বাবু এবং বাবুর কারখানার শ্রমিকদের আটক করে তাদের নিকট কোন অর্থ না পাওয়ায় তাদেরকে মারধর করে ছেড়ে দেয় এদিকে সপ্তাহ যেতে না যেতেই আবারও এক কৃষকের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করে বলছেন যে স্থানে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটছে তার পাশেই পুলিশ থাকছে পুলিশ থেকেও যদি ডাকাতি হয় তা হলে সাধারন মানুষ নিরাপত্তায় থাকবে কি ভাবে।ডাকাতদের ভয়তে এখন বাড়িতে থাকায় দায় হয়ে পড়েছে।

স্থানীয় একজন বলেন, আমি প্রতিদিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরে কিন্তুু এ রাস্তায় নিয়মিত ছিনতাই, চুরি ডাকাতির ঘটনা ঘটছে।রাতে এ রাস্তা দিয়ে বাসায় ফিরতে মনের ভিতরে আতঙ্ক বিরাজ করে।আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম বিপর্যয় দেখা দিয়েছে।থানার পুলিশ যথাযথ দায়িত্ব পালন করলে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি বলেল ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন,নারায়নপুর গ্রামে যে বাড়িতে এ ঘটনা ঘটেছে ওই পরিবারের লোকজন থানায় কোন অভিযোগ করেনি তবে বিষয়টা আমরা তদন্ত করছি ।ডাকাতির সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে কটোর আইনের আওতায় আনার জন্য পুলিশ দিন রাত এমনকি গভীর রাত পর্যন্ত প্রাণপন চেষ্ঠা চালিয়ে যাচ্ছে এবং এ অভিযান অভ্যাহ থাকবে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com