মো আতিকুর রহমান আতিক গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের প্রলোভন দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে রুমিকে গত বুধবার ৪ আগষ্ট ডেকে নেয় তার প্রেমিক শাকিল।
রুমি শাকিলের বাড়িতে ৪ আগষ্ট সন্ধ্যায় পৌঁছেলে সুযোগ বুঝে পালিয়ে যায় প্রেমিক শাকিল।
মেয়েটি সেখানে একরাত একদিন অবস্থানের পর গত ৬ আগষ্ট রাত্রি ১ টার দিকে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ সেরাজুল হকের নির্দেশে এস আই শহিদুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ মেয়েটিকে উদ্ধার করে।
পরে জানা যায় বাসায় মেয়েটিকে খুঁজে না পাওয়ায় মেয়েটির অভিভাবক নবাবগঞ্জ থানায় একটি হারানো সাধারণ ডায়েরি ( জিডি) করেন।
৬ আগষ্ট বিকাল ৪ টায় জিডি মুলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে থেকে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের নিকট বুঝিয়ে দেয়।
নবাবগঞ্জ থানা পুলিশের নিকট থেকে মেয়েটিকে বুঝিয়ে নেওয়ার পর অভিভাবক মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
Leave a Reply