আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাউয়ার টিলার ট্রাক্টরের চাপায় সাইদুল ইসলামের ছেলে মামুন নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলা রাজীবপুর ইউনিয়নের খুলিয়ারচর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মামুন (৯) তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অজ্ঞাত এক ব্যক্তি বড় পাউয়ার টিলার ট্রাক্টর দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় অধিবাসী মো. আব্দুল মোতালেবের জমি চাষ করছিল। ওই সময় খেতের আইলে বসে থাকা একই এলাকার শিশু মামুনের উপর ট্রাক্টর তুলে দেয় অজ্ঞাত চালক।এতে ঘটনাস্থলেই সে মারা যায়।এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মামুনের পিতা সাইদুল ইসলাম বলেন, আব্দুল মোতালেবের জমির পাশেই আমার জমি। তাঁর জমি চাষ করার পর আমার জমি চাষ করার কথা। আমার ছেলে মামুন সেটা দেখতেই খেতের আইলে বসে ছিল। পরে রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
Leave a Reply