শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজৈরে আন্তঃজেলা চোর চক্রের পলাতক আসামী আটক

রাজৈরে আন্তঃজেলা চোর চক্রের পলাতক আসামী আটক

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ


মাদারীপুরের রাজৈরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের সদস্য যাচ্চু শেখ(৪০)-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) সকালে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। যাচ্চু উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে।

রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান জানান, টেকেরহাট বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে যাচ্চুকে আটক করা হয়। সে ইজিবাইক চুরি মামলার এজাহার নামীয় পলাতক আসামী। এর আগে আরও ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলার মোট আসামী ৫ জন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করেছি। আরেক জনকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে শিবচর থেকে ইজিবাইক চালিয়ে লোকজন নিয়ে রাজৈরে আসে ইসমাইল। তারপর টেকেরহাট নজরুল ক্লাবের সামনে রেখে খাবার খেতে যায়। ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি চুরি হয়ে গেছে। পরে ওই ইজিবাইকের মালিক শিবচরের চর কামালকান্দি এলাকার শাজাহান খানের ছেলে ইসমাইল খান(১৯) বাদী হয়ে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে থানায় এসে মামলা করে। এরই সূত্র ধরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাসলা গ্রামের মন্টু শিকদারের ছেলে কামাল শিকদার(২৫) ও তার সহযোগী রাজৈর উপজেলার হৃদয়নন্দি এলাকার মৃত রুস্তম সরদারের ছেলে সুলতান সরদার(৩১) এবং একই উপজেলার বেপাড়ী পাড়া এলাকার রুহুল আমিন বেপারীর ছেলে ইয়াসিন আরাফাত(২৩)-কে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com