আরিফুর রহমান মিসুক,
গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ-
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ,
সাবেক সদস্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের,
বর্ষীয়ান রাজনীতিবিদ হাসান ইমাম চৌধুরী প্রথম মৃত্যু বাষিকৃতে রুহের মাগফিরাত ও শান্তি কামনায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ ৬ আগস্ট শুক্রবার বাদ আসর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের পাটি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন,গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনায়েত হোসেন জাকির, গোলজার হোসেন মৃধা,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন প্রমুখসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply