শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগে আঃ ওয়াহাব (৩৫) এবং জাকারিয়া মন্ডল (৩২) নামের দুই যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত ওয়াহাব উপজেলার আটমুল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মৃত্যু ফজলু হাজীর ছেলে এবং জাকারিয়া একই ইউনিয়নের আটমুল গ্রামের নওফেল আলীর ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলার আটমূল ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার দুই যুবক সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন ও ভুয়া নিয়োগ পত্র দিয় এলাকার লোকদের থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে তাদেরকে আটক করা হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রতারিত তিন ব্যক্তি থানায় অভিযোগ দিলে আমরা ওই দু’জনকে গ্রেফতার করি। প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি এজন্য অভিযোগ মামালা হিসাবে রেকর্ড করা হবে।
Leave a Reply