জাহেদুল রাসেল,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীর উপজেলা পোড়াগাও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার বিরুদ্ধে সদ্য বিবাহিত স্ত্রীর মর্যাদা ফিরে পেতে ও ন্যায়বিচার পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন করেছে।
২ আগষ্ট জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদনে জাহানারা খাতুন উল্লেখ করেন, আমি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করি। চাকরি করা অবস্থায় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র দরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন স্বামী-স্ত্রীর গোপন সংসার করে আসি। গোপন অবৈধ সংসার বৈধ করার জন্য চাপ দিলে কাল ক্ষেপন করতে থাকে।
এমতাবস্থায় প্রতিবেশিদের নানান কথা বার্তা বলাবলির পর এ বছরের ১৩ জুন শেরপুরের শ্রীবর্দীতে রেজিষ্ট্রি কাবিন করে। কাবিন করার পর তিনি আমার সাথে প্রতারনা করে। কাবিন নামায় গহনা বাবদ ১লক্ষ টাকা আদায় করা উল্লেখ থাকলেও বাস্তবে তা আমাকে পরিশোদ করেনি বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগকারী জাহানারা বলেন, কাবিন শেষে আজাদ মিয়া আমাকে বলে তুমি কয়েকদিন তোমার বাড়ীতে থাক। পরিস্থিতি স্বাভাবিক হলে আমার বাড়িতে নিয়ে আসব কিন্তু পরে আর আজাদ মিয়া আমার সাথে যোগাযোগ করে নাই। আমি যোগাযোগ করতে চাইলেও আমার সাথে খারাপ ব্যবহার করে। এখন আমি আজাদ মিয়া ও তার লোকজন বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারের লোকদেরকে হুমকি দিচ্ছে। নিজ বাড়িতেও থাকতে পারছিনা। যাযাবরের মত আত্মীয় স্বজনের বাড়ীতে থাকতে হচ্ছে।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় চেয়ারম্যান প্রার্থী আমার বিরুদ্ধে এসব চক্রান্ত করছে।
জেলা প্রশাসক মমিনুর রশিদ বলেন, আমি আবেদন পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply