আব্দুল্লাহ আল মামুন রনী, ফরিদপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরনে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আহব্বান সবাই ৩টি করে গাছ লাগান। এই আহবানের ধারাবাহিকতায় বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বনোজ, ফলজ ও ভেষজ ১০০টি গাছ লাগান।শুক্রবার (০৬,আগস্ট২০২১ইং) বিকাল ৫ টায় গুনবহা এতিমখানা,উপজেলা পরিষদ,বোয়ালমারী সরকারি কলেজ,বাহিরবাগ রোড,দক্ষিন কামারগ্রাম সহ বিভিন্ন স্থানে গাছ গুলো লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল, সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম মোল্যা আশিক,পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল ও সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পি প্রমুখ।
Leave a Reply