বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে আযান কেন্দ্রীক হত্যা মামলার ১১ আসামি পুলিশের হেফজতে

ঝিনাইদহে আযান কেন্দ্রীক হত্যা মামলার ১১ আসামি পুলিশের হেফজতে


আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি


ঝিনাইদহে শহরের ব্যাপারীপাড়ার একটি বাসা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত ১১ জন আসামি পুলিশের কাছে আজ শুক্রবার নিজেদের সোপর্দ করেন। উল্লেখ যে, গোয়ালপাড়া -পুটিয়া গ্রামের মসজিদে আযান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মোদাচ্ছেরের নিহতের ঘটনায় সদর থানায় ১৯ জন সহ অজ্ঞাত ১০/১৫কে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মঞ্জুরা খাতুন।

মামলার এজাহার সূত্রে প্রকাশ, গত ৩০ জুলাই সকাল ৭টার দিকে গোয়ালপাড়া-পুটিয়া গ্রামের মসজিদের সামনে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে মোদাচ্ছের হোসেনকে। নিহত মোদাচ্ছের ঐ গ্রামের মৃত শুকুর আলী বিশ্বাসের ছেলে ও সামাজিক দল ইবনে মিলন গ্রুপে সদস্য। ৩১ জুলাই ধারা ১৮৬০ সালের ১৪৩/৩২৩/৩২৪/১২৬/৩০৭/৩০২/৩৪/১৪ পেনাল অনুযায়ী মামলা রেকর্ড হয়।

আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার একটি বাড়ি থেকে এজারের আসামি ৯। মোঃ মনোয়ার পিতা ছাত্তার,১০। ডলার হোসেন পিতা ওমর,১১। মিল্টন পিতা খালেক মোল্লা,১২। মকিদ পিতা সদর উদ্দিন,১৩। শাহিনুর পিতা আবু শেখ,১৪। তাজমুল পিতা তোতা, ১৫। তোতা মোল্লা পিতা মোম মোল্লা,১৬। বাপ্পি পিতা আহমেদ, ১৭। আশরাফ পিতা সোনা মোল্লা,১৮। মোঃ তারিক পিতা সোনা মোল্লা ও ১৯। মাহফুজ হোসেন পিতা অলিয়ার নিজেদের পুলিশের কাছে সোপর্দ করেন। তদন্তকারী কর্মকর্তা অমিত কুমার দাস হেফাজতে নেন। এই অভিযানের সময় সদর থানার ওসি আবুল খায়ের ও পিএসআই সিরাজুল ইসলাম সহ উপস্থিত ছিলেন।

মামলায় এখনও পলাতক রয়েছে ১। জাফর মোল্লা,২। ওমর মোল্লা,৩।জাহিদুল ইসলাম,৪। শাহিনুর রহমান,৫। মনছুর মোল্লা,৬। জাহিদুল ইসলাম,৭। বছির বিশ্বাস ও ৮। রিয়াজ বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com