বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে লকডাউন অমান্য করায় ৪০টি বাস আটক

গাজীপুরে লকডাউন অমান্য করায় ৪০টি বাস আটক

ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর):

সারা দেশে চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে বন্ধ থাকবে বাস। কিন্তু লকডাউন অমান্য করে গাজীপুরে চলতে দেখা গেছে বাস। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজর থাকায় সেই বাস গুলোকে আটক করা হয়। এই সময় বাসে যাত্রী দেখা যায়।

গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় লকডাউন অমান্য করে যাত্রী বহন করেছে ৪০টি বাস। এই সব বাসকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ ০৬ আগষ্ট শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী এসব বাস আটকে করে তারা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন অমান্য করে বেশি ভাড়া নিয়ে মহাসড়কে রাতে যাত্রবাহী গণপরিবহন চলাচল করে।

আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট দিয়ে বাস অতিক্রম করার সময় এই সব বাসকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর রিজিয়ানের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশনায় এই ৪০টি উত্তরবঙ্গগামী বাস আটক করা হয়। লকডউন অমান্য করায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, আমরা সব সময় মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছি। আমরা সরকারের লকডাউন শুরু থেকেই কঠোর অবস্থান নিয়ে মহাসড়কে অবস্থান করছি। লকডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ সর্বসময় কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com