বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রজতকে স্বাভাবিক জীবনে ফেরাতে যদি কেউ এগিয়ে আসতো!

রজতকে স্বাভাবিক জীবনে ফেরাতে যদি কেউ এগিয়ে আসতো!

সোহানুল হক পারভেজ :

মাথায় লম্বা চুল, মুখে কালো দাড়ি আর গায়ে জোড়াতালি দেয়া শার্ট, পরনে ছেঁড়া জিন্সপ্যান্ট পরিহিত দিনের পর দিন অনাহারে-অধহারে একই ভাবে রাস্তায় রাস্তায় মানুষিক রোগে আক্রান্ত হয়ে প্রায় ৬-৭ বছর ধরে ঘুরছে এক সময়ের টকবগে যুবক রজত কুমার (২৬)। অথচ মাত্র কয়েক বছর আগেই স্থানীয় মোহনপুর বাজারে রজত একজন দক্ষ মোটরসাইকেল টেকনিশিয়ান ছিলেন। ছিল তার অসংখ্য বন্ধু-বান্ধবসহ বিভিন্ন আত্নীয় স্বজন। এখন আর কেউ রজতের খোজ রাখেনা। না বন্ধুরা না রক্তের কেউ।

নিয়তীর নির্মম পরিহাস টগবগে রজত কুমার রাত্রী নেমে আসলে তার বাড়ীর অদুরে একটি ডোবার ধারে নির্জনে বটগাছের নীচে অসংখ্য মশার কামড়ের যন্ত্রণা নীবরে সহে ঘুমায়। কিন্তু মানুষিক ভারসাম্যহীন রজতের বাবার বাড়ী-ঘর সবই আছে। রজত কুমার রাজশাহীর মোহনপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের অজিত প্রামানিকের বড় ছেলে। রাস্তায় রাস্তায় ঘুরলেও বখনও কারো কাছ থেকে টাকা বা কোন খাবার চাই না। মন যখন শান্ত থাকে তখন মানুষের সাথে স্বাভাবিক ভাবে কথা বলেন। স্বাভাবিক থাকা সময় রজতের সাথে কথা বললে সে জানায় কেউ আমাকে সাহায্য করলে আমি আবার আগের জীবনে ফিরে যেতে চাই।

খোজ নিয়ে জানা যায়, উপজেলার বিদ্যাধরপুর গ্রামের অজিত প্রামানিকের প্রথম স্ত্রী দুই সন্তানের জননী ১৩ বছর পূর্বে জটিল রোগে আক্রান্ত পরলোক গমন করেন। সে সময় রজতের স্থানীয় বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র এবং তার ছোট ভাই প্রাইমারিতে পড়তো। স্ত্রীর মৃত্যুর পর সংসার ও দুটি সন্তানের কথা ভেবে আবার বিয়ের পিঁড়িতে বসেন অজিত। কিন্তু বাবার ২য় স্ত্রীর নিকট তার ছোট ছেলের জায়গা হলেও হতভাগ্য রজতের বাড়ীতে স্থান হয়নি।

এক দিকে নিজের মা হারানো কষ্ট অন্যদিকে সৎ মায়ের সংসার সবমিলে দিনে দিনে মানুষিক যন্ত্রণা ও বিভিন্ন ঘাত-প্রতিঘাতের ফলে ধীরে ধীরে মানুষিক রোগীতে পরিনত হয়ে এখন পাগলে পরিনত হয়ে খেয়ে না খেয়ে রাস্তায় রাস্তায় ভবঘুরে। রজত বিষয়ে তার বাবা অজিত প্রামানিকের সাথে কথা বললে তিনি বলেন, আমার সংসার ও ছেলেদের কথা ভেবে ২য় বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার বড় ছেলে ২য় বিয়ের আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে।

এক সময় নিজেই বাড়ী হতে বের হয়ে মানুষের বাড়ীতে থাকতো আমি অনেক বার চেষ্টা করেও বাড়ীতে ফিরানোর চেষ্টা করলেও তাকে কিছুতে বাড়ীতে রাখতে পারিনী। চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছি। কিন্তু কোন লাভ হয়নি। তিনি বলেন আমার আপন সন্তান পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এতে কি আমার কষ্ট হয় না। বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোল্লা বলেন, রজত আমার স্কুলের ছাত্র ছিল। সে খুব নম্র ভদ্র ও বিনয়ী প্রকৃতির ছেলে। এত সুন্দর একটি কি করে যে মানুষিক রোগী হয়ে গেলো আমরা বোঝতে পারলাম না।

তিনি আরো জানান, ছেলেটিকে ভালমত চিকিৎসা করলে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন আহমেদ বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যা, আপন মানুষের নিকট আঘাত, রাগ জিদ, কষ্ট পাওয়া প্রভৃতি বিষয়ে একজন যুবক মানুসিক রোগে আক্রান্ত হতে পারে। তবে এসব রোগীকে সঠিক চিকিৎসা ও পরিবারের সদস্যদের ভাল আচরন ঠিকতম যত্ন নিলে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com