মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুর মহানগর মেয়রের নির্দেশে মশকদমন উদ্বোধন, জনতার কমিশনার দবির উদ্দিন সরকার

গাজীপুর মহানগর মেয়রের নির্দেশে মশকদমন উদ্বোধন, জনতার কমিশনার দবির উদ্দিন সরকার

সুমন পাটোয়ারী, গাজীপুর:

জমা পানির ক্ষমা নাই,
,নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি,পরিচ্ছন্ন পরিবেশ,মশা মাছির বংশ শেষ এই কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্য।

গাজীপুর সিটি কর্পোরেশনের ০৫ নং ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম শুভ উদ্বোধন করেন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব দবিরউদ্দিন সরকার ও এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,

তিনি বলেন পরিচ্ছন্ন কর্মীরা ০৫ নং ওয়ার্ডের প্রতিটি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। মশা নিধনের জন্য ফগার মেশিন দিয়ে ০৫ নং ওয়ার্ডের প্রতিটি বাড়ী, অলি-গলি রাস্তা সব জায়গায় মশার ঔষধ ছিটাবে, ওয়ার্ডের একপাশে থেকে শুরু করে সম্পূর্ণ ওয়ার্ডে দেওয়া হবে, এতে একটু সময় লাগবে, সবাইকে একটু ধৈর্য্য ধরে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি,

যতদিন লাগে পুরো ০৫ নং ওয়ার্ড দিতে ততদিনই দেওয়া হবে ইনশাআল্লাহ। আর বাড়ীর এবং স্থাপনার মালিকদের প্রতি অনুরোধ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের বাহক এডিস মশার লাভা বিস্তার রোধে জন্য সকলে নিজ নিজ বাড়ীর আঙ্গিনা সহ চারপাশ নিজ দায়িত্বে পরিস্কার করুন।

তিনি আরো বলেন সকলকে বাড়ীর চারপাশে পড়ে থাকা নারকেল/ডাবের খোসা, পুরাতন টায়ার, ফুলের টব, পরিত্যক্ত বোতল বা পাত্র, প্লাস্টিকের ড্রাম, টিনের কৌটা, মটকা, ব্যাটারি শেল, ভবনের সানশেড/কার্নিশ/ছাদে বা বারান্দায় জমে থাকা পানি ও অন্যান্য বর্জ্য নিজ দায়িত্বে পরিস্কার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র আলহাজ্ব এ্যাডঃ জাহাঙ্গীর আলম পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে।

যদি কারো বাড়ীতে বা তার আশেপাশে এডিস মশার বিস্তারের লাভা পাওয়া যায় তাহলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজন্য সকলকে সচেতন হওয়ার অনুরোধ করছি। পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন কার্যক্রমে এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করছি। আজকে থেকে এ কার্যক্রম প্রতিদিন চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com