বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে ছাত্রলীগ নেতার গুলিতে সহযোগী গুলিবিদ্ধ অবস্থায় আটক

সাভারে ছাত্রলীগ নেতার গুলিতে সহযোগী গুলিবিদ্ধ অবস্থায় আটক

সোহেল রানা,সাভার:

সাভারের আশুলিয়ার পানধোয়া এলাকায় মাদকবিক্রেতা ছাত্রলীগ নেতার ছোঁড়া গুলিতে তারই সহযোগী আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বর্তমানে সাভারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই তাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় পানধোয়া এলাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রভাষক মনসুর আলীর বাসার সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আবুল হোসেন (৪০) সাভারের আশুলিয়ার গোকুলনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে৷
গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার বিরুদ্ধে৷

জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজের প্রভাষক মনসুর আলী প্রতিবেদককে জানান, তার বাসার সামনে দীর্ঘ দিন থেকে মাদক ক্রয় বিক্রয় করে আসছে একটি চক্র। তবে তিনি বেশ কিছুদিন ধরে মাদক বিক্রেতাদের বাঁধা দিয়ে আসছেন। আজ একইভাবে তাদের বাঁধা প্রদান করলে মাদক বিক্রেতাদের সাথে মনসুরের বাকবিতন্ডা হয়। পরে হাসানের নেতৃত্বে ১০-১৫ জন মনসুরের বাসার সামনে এসে তাকে ডেকে বাসা থেকে বের করেন। এসময় জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা তিন রাউন্ডগুলি ছোঁড়েন। যার একটি গুলি মাদক বিক্রেতা আবুল হোসেনের ডান হাতে গিয়ে লাগে। গুলিটি হাত ভেদ করে বুকের ডান পাঁজরে গিয়ে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে মোবাইলে ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পরিদর্শক (এস আই) হারুন অর রশিদ। গুলিবিদ্ধ আবুল হোসেন নামের একজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। গুলির ঘটনায় জড়িত শামিম মোল্লাসহ বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com