বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

মো :আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধায় র‍্যাবের বিশেষ অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৫ আগষ্ট বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি মিনি পিকআপ গাড়ি তল্লাশি করে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ২ জন মাদক ব্যবসায়ী এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী শরিয়তপুর জেলার গোইসারহাট উপজেলার নতুন বাজার গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে অন্তর হোসেন (২২) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মিজানুর রহমান শান্ত (৩০)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, আটককৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ফেন্সিডিল সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com