আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালের তথ্যানুয়ী গত ২৪ ঘন্টায় এই ৩০ জনের মৃত্যু হয়েছে যা এ পর্যন্ত একদিনের হিসেবে সর্ব্বোচ্চ।
যারা মারা গেছে তাদের মধ্যে ১৬ জন করোনায় শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান,বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে- ময়মনসিংহের ৫ জন,নেত্রকোনার ৬ জন,টাঙ্গাইলের ২জন,জামালপুরের ২ জন ও গাজীপুরের ১জন রয়েছেন।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৪ জনের মধ্যে- ময়মনসিংহের ৭ জন, জামালপুরের ২ জন,নেত্রকোনার ৩ জন, সুনামগঞ্জের ১ জন ও শেরপুরের একজন রয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আব্দুস সালাম(৮০), মোঃ সিরাজুল হক(৫৫),ভালুকার আবদুল হামিদ(৭২), মুক্তাগাছার নুরুল হক(৮৪), আছিয়া খাতুন(১০০),নেত্রকোনা সদরের পুষ্পা(৩০),সাদেক (৪৯),মদনের মাহবুব(৬৫),কমলাকান্দার আব্দুল মজিদ(৬৭),পূর্বধলার আব্দুল করিম(৫৫), আটপাড়ার মাহমুদুল হাসান(৬৫),জামালপুর সদরের আব্দুল মজিদ(৭০),হাজেরা খাতুন(৬৭),টাঙ্গাইলের মধুপুরে আব্দুস সামাদ(৬৫),সখিপুরের সানোয়ার হোসাইন (৮৫) এবং গাজীপুরের শ্রীপুরে সিরাজুল ইসলাম (৮৫)।
করোনার উপসর্গ নিয়ে মারা গেছেনঃ ময়মনসিংহ সদরের শাহাবুদ্দিন(৫৭), আব্দুর রহিম(৭০), তারাকান্দার নুরজাহান(৫৫),হোসেন আলী(৬৫),ফুলপুরের মুজিবুর রহমান (৬৫),হালুয়াঘাটের সাঈদ আলী(৭৯), নান্দাইলের নজরুল ইসলাম(৭০),নেত্রকোনার মদন এর আছিয়া(৭৫),পূর্বধলার সালমা(৫৮), দুর্গাপুরের আব্দুর রশিদ(৬৫),জামালপুরের সরিষাবাড়ীর মাজেদা বেগম(৬৫),দেওয়ানগঞ্জের ইমাম হোসেন(২৬),শেরপুর সদরের ফিরোজা (৬৫),সুনামগঞ্জের জামালপুরের সুরঞ্জন সরকার(৫০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান,করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৭১১ টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।
এছাড়া ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৩৯ জন রোগী।এর মধ্যে ২৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply