বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বামী হত্যার বিচারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্বামী হত্যার বিচারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

এম শাহীন আল আমীন, জামালপুর।।


জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউপির পূর্বদাগী গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার পর শরীরের গোশত ছুরি দিয়ে কেটে কুকুরকে দিয়ে খাওয়ায় দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।
বৃহস্পতিবার স্বামী হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হত্যার শিকার ওই কৃষকের স্ত্রী চায়না আক্তার।
তিনি বলেন, ‘আমার জীবনটা এখন হাহাকার। আমি কীভাবে বাঁচব। আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।’
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ জুলাই বিকেল ৫টার দিকে নিজ গ্রাম পূর্বদাগীতে প্রকাশ্য দিবালোকে তার স্বামী কৃষক জাহাঙ্গীর আলমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা এখন মামলা তুলে নিতে বাদী চায়নাকে চাপ দিচ্ছেন। একইভাবে জীবননাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন চায়না।
তার অভিযোগ, স্বামীকে হত্যার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা কারাগারে আছে। সেখানে বসেই মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে না নিলে জামিনে বের হয়ে সন্তানসহ তাকে (চায়নাকে) পুড়িয়ে মারা হবে। গ্রেফতারদের স্বজনরাও বাইরে থেকে হুমকি দিচ্ছেন, নানামুখী চাপ সৃষ্টি করছেন।

এদিকে স্বামীকে হারিয়ে মা-বাবা ও অভিভাবকহীন চায়না দুই শিশু সন্তান আব্দুর রহমান (১২) ও রকিবকে (৭) নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। ভুগছেন নিরাপত্তাহীনতায়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। একইসঙ্গে স্বামী হত্যার বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com