বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাটোরে ঢাকাগামী শ্রমিকদের খাবার দিল বিএনপি

নাটোরে ঢাকাগামী শ্রমিকদের খাবার দিল বিএনপি

ইমাম হাছাইন পিন্টু নাটোর:

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান নাটোর হরিশপুর বাইপাস এলাকায় ঢাকাগামী শ্রমিকদের খাবার ও পানির বোতল বিতরণ করেন।  

নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে ঢাকাগামী শ্রমিকদের বিনা মূল্যে দুপুরের রান্না করা খাবার ও পানির বোতল দিয়েছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারের ৫৯তম জন্মদিন উপলক্ষে এসব খাবার বিতরণ করা হয়।

হরিশপুর বাইপাস মোড়ে  রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কারখানার শত শত শ্রমিককে কর্মস্থলে যাওয়ার জন্য ট্রাকে উঠতে দেখা যায়। কয়েক গুণ বাড়তি ভাড়ায় তাঁদের ট্রাকে উঠতে হয়। অনেকের কাছে দুপুরের খাবার কেনার টাকাও ছিল না। এমন পরিস্থিতির মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের হাতে রান্না করা খাবারের প্যাকেট ও পানির বোতল তুলে দেন। এসব পেয়ে অনেকেই স্বস্তি পেয়েছেন।

দুর্লভপুর গ্রামের আয়েশা বেগম বলেন, তিনি ৬০০ টাকা নিয়ে গাজীপুরে পোশাক কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য বের হয়েছেন। বাড়ি থেকে বাইপাসে আসতে ১০০ টাকা খরচ হয়েছে। বাকি ৫০০ টাকা দিয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাওয়ার জন্য ট্রাকে উঠেছেন। তাঁর কাছে দুপুরের খাবার কেনার টাকা নেই। এমন অবস্থায় খাবারের প্যাকেট ও পানির বোতল পেয়ে তিনি বেশ খুশি।

সেখানে ঢাকাগামী তিন শতাধিক শ্রমিক খাবারের প্যাকেট ও পানির বোতল পেয়েছেন বলে জানায় স্থানীয় বিএনপি। একডালা এলাকার তরুণ মাসুদ রানা বলেন, বিএনপির এই কর্মসূচিতে যাত্রাপথে শ্রমিকদের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদারের ৫৯তম জন্মদিন। এ উপলক্ষে তাঁরা ঢাকাগামী শ্রমজীবী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণের কর্মসূচি নিয়েছিলেন। বিপুলসংখ্যক মানুষ এতে উপকৃত হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com