বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মলম পার্টির ক্ষপ্পরে একমাত্র অটো হারিয়ে নিঃস্ব সিদ্দিক

মলম পার্টির ক্ষপ্পরে একমাত্র অটো হারিয়ে নিঃস্ব সিদ্দিক

ফরিদুল ইসলাম রানা  
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

অচেতন করে ব্যাটারিচালিত অটো, নগদ টাকা ও সাথে থাকা মোবাইল নিয়ে গেছে মলম পার্টি। সব হারিয়ে হাসপাতালের বিছানায় এখনো অচেতন আবু বক্কর সিদ্দিক। তার বাড়ী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে।

প্রতিদিনের মত বুধবার (৪ আগষ্ট) সকালে জীবিকার তাগিদে অটো নিয়ে বের হন তিনি। কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করতে বাড়িতে এলেও, গত রাতে তিনি বাড়ি ফেরেননি। উৎকণ্ঠায় ছিল তার পরিবার। ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে ছেলে শিরিফুল জানতে পারে তার বাবা হাসপাতালে।

বৃহস্পতিবার দুপুরে আবু বক্করের ছেলে শিরিফুল লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন তার বাবাকে অচেতন অবস্থায় লালমনিরহাটের বিডিআর গেট এলাকার এক নার্সারির পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। ঐ নার্সারির সামনের এক ফল ব্যবসায়ীর কাছে জানাগেছে, বুধবার সন্ধ্যায় কয়েক জন যুবক আবু বক্করকে নার্সারির পিছনে অচেতন অবস্থায় দেখে মুল সড়কের কাছে নিয়ে আসে। পরে তারাই আবু বক্করকে  হাসপাতালে নিয়ে যান।

আবু বক্করের ছেলে জানায়, শুধু পাঁচ ব্যাটারির অটো নয় তার বাবার সাথে থাকা জমি বন্ধকের ২৫ হাজার টাকা ও আবু বক্করের ব্যবহৃত মোবাইল ফোনেটিও নিয়ে গেছে অজ্ঞাত চক্রটি। জেলায় গত কয়েক দিনে এ ধরনের ঘটনা আরো ঘটেছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছন।

আর শহর ও গ্রামের চুরি, ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে সুধী সমাজ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com