মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু ( চিতলমারী, বাগেরহাট):
সারা দেশের ন্যায় চিতলমারীতেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জেষ্ঠ্য সন্তান স্বাধীনতা যুদ্ধের সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সেমিনার হলে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।
শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।।
Leave a Reply