সোহানুল হক পারভেজ :
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। জানা গেছে, ৫ আগস্ট বৃহস্প্রতিবার তানোর পৌরসভা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন। তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সম্পাদক রাকিবুল ইসলাম পাপুল সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম,পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজেন কর্মকার,তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী,যুবলীগ নেতা সোহেল রানা, কলমা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো ও অপুর্ব হালদার প্রমুখ।
Leave a Reply