সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশ এর ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুর টিম পেলো অক্সিজেন সিলিন্ডার

শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশ এর ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুর টিম পেলো অক্সিজেন সিলিন্ডার

আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর প্রতিনিধিঃ

সারাদেশে করোনা রোগী ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। শেরপুরেও এর ব্যতিক্রম নয়। করোনা মহামারীর কারণে সিলিন্ডারের আকাল পড়েছে, বেড়েছে দামও। বহু দরিদ্র রোগী অর্থাভাবে অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন। জরুরি ভিত্তিতে অক্সিজেন দিতে হবে, এমন অনেক রোগীকে হাসপাতালে নেওয়ার সময় পাওয়া যাচ্ছে না, তার আগেই অক্সিজেনের অভাবে প্রাণহানি ঘটছে।

এরই ধারাবাহিকতায় ৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে শেরপুরে কোভিড-১৯ মোকাবিলায় অসহায় করোনা রোগীদের সেবা দেয়া রক্তসৈনিক বাংলাদেশ এর ফ্রী অক্সিজেন সার্ভিস উদ্যোগকে বেগবান করতে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন কর্তৃক ২টি ফ্রী অক্সিজেন সিলিন্ডার বিতরন করার পাশাপাশি রক্তসৈনিক বাংলাদেশ এর ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুর উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।

শেরপুর পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে মানবাধিকার কর্মী নূরে আলম চঞ্চল এর সঞ্চালনায় ফ্রী অক্সিজেন সার্ভিস শেরপুর এর প্রধান সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, রক্তসৈনিক বাংলাদেশ এর উপদেষ্টা মন্ডলী সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ শামীম হোসেন, রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুরের উপদেষ্টা মন্ডলী সদস্য তাহমিনা জলি, রক্তসৈনিক শেরপুর এর সমন্বয়ক আশরাফুল আলম, রক্তসৈনিক শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, ফ্রী অক্সিজেন সার্ভিস শেরপুর এর সদস্য শাকির মাহমুদ, শোয়াইব রহমান, আবু রায়হান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com