সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর থানায় ১ মাসের কর্মদক্ষতায় শ্রেষ্ঠ এ এস আই হয়েছেন মাসুদ রানা।
গত ০৪ আগস্ট বুধবার বিকেলে ১ মাসের কর্মদক্ষতার পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ কনস্টেবল, এ এস আই এবং এস আই তিন ক্যাটগরিতে পুরষ্কার প্রদান করেছে হরিরামপুর থানা প্রশাসন।
জুলাই মাসের কাজের মূল্যায়ন হিসেবে তিন ক্যাটগরিতে এ পুরষ্কার দেয়া হয়েছে বলে জানিয়েছেন হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
সভায় ১ মাসের কর্মদক্ষতার জন্য কনস্টেবল মামুনুল হক, এ এস আই মাসুদ রানা, এস আই আরিফ উল্লাহ কে এ পুরস্কার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত এ এস আই মাসুদ রানা ও এস আই আরিফ উল্লাহ বলেন, এ পুরষ্কার সামনে দিনগুলিতে কাজের গতিশীলতা বৃদ্ধির উৎসাহ যোগাবে।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, পুলিশ সদস্যদের কাজে আরো গতিশীল আনতে প্রথমবারের মতো এ পুরস্কার দেয়া হয়েছে।
Leave a Reply