মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:
অদ্য ০৫ আগস্ট বৃহস্পতিবার গোপন সংবাদ এর ভিত্তিতেে নয়া মাওলি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র সহ মহড়া দিচ্ছে সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুুুলিশে এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নয়া মাওলি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেন ১। মোঃ টুলু শেখ(৪৫), পিতা মৃত মকছেদ শেখ, ২। মোঃ উজির মোল্লা (৪৫), পিতা- আঃ সাত্তার মোল্লা ৩। মোঃ শাহীন শেখ (৩৫), পিতা-আঃ রউফ শেখ, ৪। মোঃ শিহাব শেখ(২৮), পিতা- আক্তারুজ্জামান শেখ, সর্ব সাং- নয়া মাউলী উভয় পক্ষদ্বয়ের মধ্যে হতে দেশীয় অস্ত্র রামদা, ভেলা, সরকি, লাঠিসোটা নিয়ে মহড়া করার সময় ঘটনাস্থল হতে উক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র সড়কি-০২আটি(অনুমান ৩০টি) রামদা-০২টি, ঢাল-০৯টি, ভেলা -০৫টি উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান।
Leave a Reply