বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার সাদুল্লাপুর ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলেন আওয়ামীলীগ

গাইবান্ধার সাদুল্লাপুর ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলেন আওয়ামীলীগ

মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আ’লীগের উদ্যোগে
৫ আগষ্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোজাহারুল ইসলাম সরকার।
বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আ’লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, প্রভাষক আব্দুল জলিল ও মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক এসটিএম রুহুল আলম ও রনজিত কুমার অধিকারী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুহুল অমিন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনতেজার রহমান চঞ্চর প্রমূখ।
এর আগে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা এবং শুভেচ্ছা স্মারক হিসাবে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এদিকে সাদুল্লাপুর উপজেলা অফিসার্স ক্লাব ও সাদুল্লাপুর সরকারী কলেজ এবং সাদুল্লাপুর কেএম পাইলট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজকে পৃথক পৃথক ভাবে অনুরূপ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

প্রসঙ্গত. সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে কুড়িগ্রাম জেলায় বদলি হয়েছেন। আগামী ৮ আগস্ট তিনি নতুন কর্মস্থলে যোগ দিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com