“বাদল হোসাইন, সখীপুর”:
৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র,৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। টাংগাইলের সখীপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভুইঁয়া, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা মৎস কর্মকর্তা সমীরন কুমার সাহা।
আলোচনা অনুষ্ঠানের আগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও পরে ফলজ চারা বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি গাছ রোপন করা হয়।
অপর দিকে সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া ও তবারকের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শওকত শিকদার সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ,অধ্যক্ষ রহিজ উদ্দিন সদস্য কেন্দ্রীয় কৃষক লীগ,অধ্যাপক আহাম্মদ আলী সভাপতি পৌর আওয়ামী লীগ,কেবিএম রুহুল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী যুবলীগ,খলিলুর রহমান খলিল সাবেক সভাপতি উপজেলা আওয়ামী যুবলীগ,এম,এ সবুর আহবায়ক উপজেলা আওয়ামী যুবলীগ,আলমাস আজাদ সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা আওয়ামী যুবলীগ,সজীব আহমেদ যুগ্ন আহবায়ক,মোরশেদ মজনু সহ সম্পাদক জেলা আওয়ামী যুবলীগ,রাজু আহমেদ সদস্য জেলা আওয়ামী যুবলীগ,জাকির হোসেন রাজু সাধারন সম্পাদক পৌর আওয়ামী যুব লীগ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক ও আওয়ামী যুবলীগের নেতৃ বৃন্দু।
Leave a Reply