শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে তিন মাস ধরে মু্ক্তিযোদ্ধার ভাতা বন্ধ!

সখীপুরে তিন মাস ধরে মু্ক্তিযোদ্ধার ভাতা বন্ধ!

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ


টাঙ্গাইলের সখীপুরে তিন মাস ধরে স্বামীর মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছেন না মোছা. কুলছুন নেছা নামের এক অসহায় বিধবা স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি স্থানীয় সোনালী ব্যাংকে এসে টাকা না পেয়ে ফেরত যাওয়ার সময় এ কথা জানায়। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।
জানা যায়, উপজেলার গজারিয়া কীর্ত্তন খোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীনের স্ত্রী গত মে, জুন ও জুলাই মাসের মুক্তিযোদ্ধা ভাতা পায়নি। প্রত্যেক মাসে ব্যাংকে এসে টাকা না পেয়ে বাড়ি ফিরে যান। ছেলের অভাব অনটনের সংসারে খুব অসহায় হয়ে দিন যাপন করছেন তিনি।
মোছা. কুলছুন নেছা বলেন, তিন মাস ধরে স্বামীর কোন ভাতা পাই না। ছেলের অভাব অনটনের সংসার। একটা ঈদ গেলো নিজেও কিছু কিনি নাই ছেলে- মেয়ে এবং নাতি-নাতনীদেরও কিছু কিনে দিতে পারি নাই। ব্যাংকে আসলে বলে টাকা আসে নাই। কি কারনে আসেনা তাও জানি না।
সখীপুর বাজার সোনালী ব্যাংক শাখা সূত্রে জানা যায়, কুলছুন নেছার ব্যাং হিসাবে জুন মাসের ভাতা ১২ হাজার টাকা মে মাসে জমা হয়েছে। তারপর আর কোন টাকা জমা হয়নি।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মুনসুর আহমেদ বলেন, ভাতা ব্যবস্থাপনার (এম.আই.এস) এ কোন প্রকার ভুল না থাকা সত্ত্বেও তিন মাস ধরে এক মুক্তিযোদ্ধার ভাতা আসছে না। বিষয়টি মন্ত্রনালয়ে জানিয়েছি। তার পরেও কোন প্রতিকার হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com